1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ৩ মাদ্রাসার ছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি………………………………………..

রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় পদ্মা নদীতে গোলস করতে নেমে তিন কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।  মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা গোসল করতে নেমে নিখোঁজ হয়। বেলা পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের  মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, কাটাখালি পৌরসভার ৫ নং ওয়ার্ডে বাখরাবাজ দক্ষিণপাড়ার রেন্টুর ছেলে যুবরাজ (১২), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪) ও লিটনের ছেলে আরিফ (১৪)। তারা তিনজনই মাদ্রাসার ছাত্র। রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, এক সঙ্গে সাতজন গোসলে নামলে যুবরাজ ডুবে যায়। তাকে উদ্ধারে গিয়ে নুরুজ্জামান ও আরিফ ডুবে গিয়ে নিখোঁজ হয়।

তিনি বলেন, দেড়টার দিকে আমারা খবর পেয়ে ঘটনাস্থালে যাই। পরে ডুবুরি দল ওই এলাকায় তল্লাশী চালায়। এরপর ২টা থেকে পৌনে ৩টার মধ্যে এক এক করে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এর আগে গত রোববার রাজশাহীর কাশিয়াডাঙ্গা থঅনার হাড়ুপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি এবং একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন। বাপ্পি রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। আর মনির থাই মিস্ত্রি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট