1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে ৩ ভূয়া পুলিশ গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে ৩ ভূয়া পুলিশ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, থেকে………………………………

রাজশাহীর তানোরে হ্যান্ডকাফ ভুয়া আইডি কার্ড দেখিয়ে পুলিশ পরিচয়ে আদিবাসী পল্লীতে গিয়ে চাঁদা আদায়ের সময় ৩ ভূয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

এরা হলেন, তানোর পৌর এলাকার মাসিন্দা মহল্লার আসাদুল ইসলামের পুত্র রাকিব হোসেন (৩০), তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের তোফাজ্জুল হোসেনের পুত্র তৌহিদুল ইসলাম (২৫) এবং দেবিপুর গ্রামের মহাসিন আলীর পুত্র সিএনজি চালক মুন্না সরকার (২৩)।

এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার শিকপুর আদিবাসী পল্লীতে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত ৩ জনকে পুলিশ স্কটসহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, শুক্রবার রাতে গ্রেপ্তাকৃত ৩ জনসহ আরো ২/৩ জন সিএনজি নিয়ে বাধাইড় ইউপির শিকপুর গ্রামের দিয়াড়া পাড়ার আদিবাসী পল্লীতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে চাঁদা বাজি করছিলো। এসময় স্থানীয়দের মধ্য সন্দেহের সৃষ্টি হলে তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২/৩জন পালিয়ে যায়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সিলভার কালার ১ টি হ্যান্ডকাফ ও তানোর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অডিট অফিসার পরিচয়ের ভুয়া পরিচয়পত্র এবং চাঁদা হিসেবে আদায় করা ২ হাজার ৫ শ’ টাকা উদ্ধার করা হয়েছে।

এঘটনায় মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোজাহারুল ইসলাম বাদি হয়ে ৩ জনসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট