1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে প্রবাসীর স্ত্রীর সাথে মেম্বার পুত্রের পরকীয়া, অতঃপর বিয়ে! - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে প্রবাসীর স্ত্রীর সাথে মেম্বার পুত্রের পরকীয়া, অতঃপর বিয়ে!

  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সোহানুল হক পারভেজ, তানোর, রাজশাহী……………………………………………….

রাজশাহীর তানোরে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে শেষ পর্যন্ত বিয়ে করতে বাধ্য হলেন কলমা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড কলমা উত্তর পাড়া গ্রামের সাজ্জাদ মেম্বারের ছেলে জাহিদ হাসান। এমন চাঞ্চল্যকর জঘন্য ঘটনাটি ঘটেছে, উপজেলার কলমা ইউনিয়নের কলমা উত্তর পাড়া গ্রামে।

জানা গেছে, কলমা ইউনিয়নের কলমা উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ করিম উদ্দিনের পুত্র মতিউর রহমান বিদেশ থাকা অবস্থায় তার স্ত্রী একই গ্রামের সাজ্জাদ মেম্বারের পুত্র জাহিদ হাসানের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এমতাবস্থায় গত বৃহস্পতিবার রাতে জনৈক গৃহবধূর ঘরে ঢুকে অনৈতিক কর্মকান্ডের সময় হাতেনাতে আটক করেন গ্রামবাসী। এসময় স্থানীয় মেম্বার মিন্টু, সেকেন্দার রফাদফা করে পরকীয়া প্রেমিক জাহিদ হাসানের সাথে ১লক্ষ ৭৫হাজার টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ে দেন। এতে করে মেম্বারদের এমন জঘন্য কান্ডে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে মেম্বারদের গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবি।

এবিষয়ে ওয়ার্ড মেম্বার মিন্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রীর সাথে জাহিদ হাসানের পরকীয়া চলে আসছিল, এঅবস্থায় বৃহস্পতিবার রাতে জনৈক গৃহবধূর ঘরে তাদের দু’জন কে গ্রামবাসী আটক করে। এতে করে পরের দিন শুক্রবার দুপুরে তাদের বিয়ে দেয়া হয়েছে। এসব বিষয়টি আপনারা কেন পেপারে লিখবেন, আপনাদের কেউ বলেছে পেপারে লিখতে । এসব নিয়ে পেপারে না লিখতে অনুরোধ জানান তিনি।

বিষয়টি নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, এবিষয়ে কেউ অভিযোগ করেননি, যদি অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট