1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে নেশার টাকা না পেয়ে নানীকে পিটিয়ে হত্যা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর তানোরে নেশার টাকা না পেয়ে নানীকে পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর(রাজশাহী)প্রতিনিধি…………………………………….

রাজশাহীর তানোরে নেশার টাকা না দেয়ায় বৃদ্ধ নানিকে পিটিয়ে  হত্যা করেছে মাদকাশক্ত নাতি। নিহত বৃদ্ধর নাম সোনা সরেন (৭৫)। তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের গোদামারী আদিবাসিপাড়ার মৃত চরন টুডুর স্ত্রী।

এ ঘটনায় পুলিশ নাতি ইসমাইল সরেনকে (৩৫) গ্রেফতার করেছে। এঘটনায় সোমবার দুপুরে নিহতের মেয়ে আমেনা টুডু বাদি হয়ে ইসমাইল সরেনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা করেছেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম স্থানীয়দের বরাদ দিয়ে জানান, তানোর উপজেলার কলমা ইউনিয়নের গোদাগারী আদিবাসিপাড়ায় জিতু সরেনের পুত্র ইসমাইল সরেন একজন মাদকাশক্ত যুবক। রোববার দুপুরে তিনি বাড়ি ফিরে তার বৃদ্ধ নানি সোনা সরেনের কাছে নেশা করার জন্য টাকা চায়। এসময় সোনা সরেন তার বয়স্ক ভাতার টাকা তাকে দিতে অস্বীকার জানান। সে সময় ইসমাইল ক্ষিপ্ত হয়ে সোনা সনেরকে মারপিট করেন। ইসমাইল সোনা সরেনকে বুকে লাথি ও লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে আহত করে। এতে সোনা সরেনের মুখ দিয়ে ও মাথা ফেটে রক্তক্ষরণ হয়। প্রতিবেশিরা সোনা সরেনকে উদ্ধার করতে গেলেও ইসমাইলের ভয়ে বাড়িতে কেউ ঢুকতে পারেনি। দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সোনা সরেন আহত অবস্থায় ঘরে পড়ে থেকে মারা যান।

বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দিলে তানোর থানার থানা পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। একই সাথে পুলিশ ইসমাইল সরেনকে গ্রেফতার করে।

ওসি জানান, এ ঘটনায় নিহতের মেয়ে বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে অভিযুক্ত ইসমাইল সরেনকে আজ সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট