1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহীর তানোরে খাদ্যগুদাম চত্ত্বরের বৃক্ষ বিনা অনুমেতিতে কর্তন

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি……………………….

রাজশাহীর তানোরের কামারগাঁ সরকারি খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) রেজাউল ইসলামের বিরুদ্ধে গুদাম চত্ত্বরের পরিপক্ক বড় সাইজের ৩টি মেহেগুনি ও ১টি শিশু গাছ কাটার অভিযোগ উঠেছে।স্থানীয় সুত্রে জানা গেছে, গত ২৩ জুলাই শনিবার রাতের আঁধারে এসব গাছ কাটা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে বহিরাগত কয়েকজন কাটা গাছ পাচারের চেস্টা করলে এলাকাবাসি ঘটনা জানতে পারে। এসময় তারা গাছ রেখে কৌশলে সটকে পড়ে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকাবাসির মাঝে চরম অসন্তোসের সৃষ্টি হয়েছে। তারা ঘটনা তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছে।

 

কামারগাঁ বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলেন, এর আগেও এই কর্মকর্তা গুদাম চত্ত্বর থেকে গোপণে পুরাতন কাঠ বিক্রি ও অফিস কক্ষে মাদক সেবন করেন বলেও গুঞ্জন উঠে। এবিষয়ে জানতে চাইলে কামারগাঁ খাদ্যগুদামের কর্মকর্তা (ওসিএলএসডি) রেজাউল ইসলাম অন্যান্য অভিযোগ অস্বীকার করে বলেন, বনবিভাগের লোকজন এসব গাছ কাটার জন্য চিন্হিত করে গেছেন।

 

তিনি বলেন, ডিসিফুড স্যারের অনুমতি নিয়ে গাছ কাটা হয়েছে, গাছ না কাটলে গুদামের ভিতর রাস্তা নির্মাণ করা যাচ্ছে না। এবিষয়ে রাজশাহী জেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা (ডিসিফুড) বলেন, তিনি কি গাছ কাটার অনুমতি দিতে পারেন কিন্তু তিনি কাউকে গাছ কাটার অনুমতি দেননি, কেউ কাটলে সে দায় তার।

 

এবিষয়ে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) আজহারুল ইসলাম বলেন, তিনি এবিষয়ে কিছুই জানেন না, গাছ কেনো কাটলেন সেটা তিনি বলতে পারবেন না। এবিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্ বলেন, টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়া গাছ কাটার কোনো সুযোগ নেই, কেউ কাটলে সেটা দন্ডনীয় অপরাধ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট