1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর আটক ইসলামের দৃষ্টিতে শবে বরাত: একটি তাত্ত্বিক ও ব্যবহারিক পর্যালোচনা নওগাঁয় অনলাইন জুয়ার প্রদান হোতা গ্রেফতার ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি শিবগঞ্জের মনাকষায় বি এন পির নির্বাচনী পথসভা শিবগঞ্জে ক্ষমা চেয়েও জামায়াত প্রার্থী কেরামত আলী সরাননি প্লাস্টিকের দাঁড়িপাল্লা রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রিভার ভিউ স্কুলে কুইজ প্রতিযোগিতা রাজশাহীর কাশিয়াডাঙা কলেজের  অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

রাজশাহীর চারঘাটে ৩৪০ কেজি ভেজাল গুড়সহ ২ জন গ্রেফতার 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন …………………………….

রাজশাহী চারঘাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের মেরামতপুর আইনালপাড়া এলাকায় বৃহস্পতিবার (২৩ জুন) সকালে ৩৪০ কেজি ভেজাল আখের গুড় এবং  ভেজাল গুড় তৈরীর উপাদান সামগ্রীসহ ০২ জনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি টিম।

 

আটককৃত আসামীরা হলো, মোঃ আকবর আলী (৫৫) ও তার স্ত্রী মোসাঃ তাহেরা বেগম (৩৭)।

 

আটক মোঃ আকবর আলী চারঘাট পৌরসভার মেরামতপুর (আইনালপাড়া) এলাকার  মৃত আজাহার আলীর ছেলে।

 

পুলিশ সুত্রে জানা যায়, চারঘাট পৌরসভার মেরামতপুর (আইনালপাড়া) এলাকায় আকবর আলী ও পলাতক ৩নং আসামী মাজদার রহমান দীর্ঘদিন থেকে  নিজ বসত বাড়িতে চিনির সাথে চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরী করে আসছিলেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম ভেজাল গুড় তৈরির সময় তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে এই ভেজাল গুড় বাজারজাত করে আসছিলেন বলে তারা স্বীকার করেন।

 

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।#

সান/০৪

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট