1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর দামকুড়ার পলাশ মেম্বার হত্যার ২ আসামী র‍্যাবের জালে আটক ​ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহীর দামকুড়ার পলাশ মেম্বার হত্যার ২ আসামী র‍্যাবের জালে আটক ​

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার: ​রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলোচিত পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে নওগাঁ জেলার ধামইরহাট থানার দক্ষিণ কাশিপুর এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) গ্রামের মোছাব্বর হোসেনের দুই ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে রাকিব (৪১) এবং মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩১)। তারা এই হত্যা মামলার যথাক্রমে ৩ ও ৪ নম্বর এজাহারনামীয় আসামি। ​

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৮টার দিকে দামকুড়া থানার শিতলাই বাথানবাড়ী গ্রামে নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে ভিকটিম মোশারফ হোসেন পলাশ মেম্বারের সাথে আসামিদের তর্কবিতর্ক হয়। ঝগড়ার একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে পলাশ মেম্বারের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ৪ জন নামীয় এবং আরও ৭-৮ জন অজ্ঞাতনামা আসামি তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে পালিয়ে যায়। ​স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (২৬ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ​ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে থানা পুলিশের পাশাপাশি র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের ইন্ট উইং এবং র‍্যাব-৫ এর সিপিএসসি ও সিপিসি-৩ ক্যাম্পের একটি যৌথ দল নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এই দুই ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয়। ​গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৫ ‘র মিডিয়া সেল সুত্র জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট