1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর গোদাগাড়ীতে স্বর্ণের চেইন চুরি ঘটনায় ৪ মহিলা আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে স্বর্ণের চেইন চুরি ঘটনায় ৪ মহিলা আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি রাজশাহী……………………………………………………

রাজশাহীর গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে (প্রেমতলী) অভিনয় কায়দায় রুগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। আজ রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) সকাল অনুমানিক ০৯.৩০ টার সময় গোগ্রাম ইউনিয়নের সুফিয়া খাতুন নামে এক রুগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে এলে চোর চক্রের ৪ সদস্য তাকে টার্গেট করে তার আশেপাশে ঘুরতে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগী সেই রোগীর গলায় থাকা স্বর্ণের চেইনটি কৌশলে ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। চক্রটির আশেপাশে থাকা জনতার সহায়তা ৪ সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, মোসাঃ সেলিনা আক্তার জোসনা (৪০), স্বামী- মোঃ ওস্তার আলী কালাচাঁন, পিতা- মোঃ নূর মিয়া, মোসাঃ রুমানা আক্তার আঁখি (২০), স্বামী- মোঃ মজনু, পিতা- মোঃ ওস্তার আলী কাঁলাচান,  মোসাঃ সুবর্ণা খাতুন চাঁদনী (২১), স্বামী- মৃত আকাশ, পিতা- মোঃ ওস্তার আলী কালাচাঁন ও মোসাঃ শিরিনা আক্তার জুমা (৩০), স্বামী- মোঃ আলাউদ্দিন জামাল, সকলের সাং- ডরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া আটকদের প্রেমতলী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।

ভুক্তভোগী মোসাঃ সুফিয়া খাতুন জানান, তিনি ডায়াবেটিক রোগের কিছু ঔষধ নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (প্রেমতলী) গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সিরিয়াল অনুযায়ী লাইনে দাঁড়িয়েছিলেন। পেছনে ১নং আসামী সেলিনা ও ২নং আসামী রুমানা এবং সামনে ৩নং আসামী সুবর্ণা ও ৪নং আসামী শিরিনা একই সারিতে দাঁড়িয়ে একই উদ্দেশ্যে পরিকল্পনা অনুযায়ী ধাক্কাধাক্কি করে আমাকে ঘিরে ধরে। তারপর আমার পেছনে থাকা ১নং আসামী সেলিনা তার হাতে থাকা একটি কাঁচি দিয়ে কৌশলে আমার গলায় পরিহিত ০১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইনটি কেটে দিলে (যাহার মূল্য অনুমান ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা আমার গলায় পরিহিত স্বর্ণের চেইনটি নিচে মেঝেতে পড়ে যায়। এসময় ১নং আসামী সেলিনা অন্যান্য সকল আসামীর সহায়তায় তা চুরি করিয়া নেয় । তখন আমি আমার গলায় হাত দিয়া স্বর্ণের চেইন চুরির বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশেপাশের লোকজন ও হাসপাতাল স্টাফ মিলে উক্ত আসামীদেরকে আটক করা হয়।

প্রেমতলী পুলিশ ফাঁড়ির থেকে জানাই ঘটনাস্থলে গিয়ে তাহাদেরকে হেফাজতে নিয়ে তল্লাশী করে ১নং আসামী সেলিনার নিকট হইতে চুরি যাওয়া সেই ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও চুরির কাজে ব্যবহৃত কাঁচি উদ্ধার করে। উক্ত আসামিদের বিরুদ্ধে চুরির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট