1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি, ২৫ সেপ্টেম্বর ২০২৩………………………………………

স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি চাঁপা অঞ্চল রাজশাহীর আয়োজনে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।  সোমবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। চাঁপা অঞ্চল রাজশাহী আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল, হ্যান্ডবল, কাবাডি. দাবা ও সাঁতার প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর উপ-অঞ্চলের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়বৃন্দ অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন,  সুস্থ দেহে সুন্দর মন। সুস্থ ও সুন্দর জীবনের জন্য লেখাপড়ার পাশাপশি অবশ্যই খেলাধুলা করতে হবে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা দারিদ্র মুক্ত একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ণে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব ফুটবল প্রতিযোগিতার আয়োজনে ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলে আমাদের সাফল্য বয়ে এসেছে। বিদ্যালয় পর্যায়ে ফুটবলের পাশাপাশি হ্যান্ডবল, ক্রিকেট, দাবা, সাঁতার সহ বিভিন্ন  খেলার আয়োজন অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, এ শহরে যারা নতুন এসেছো তারা পরিচ্ছন্ন, সবুজ, আলোক ছলমলে এ নগরী ঘুরে দেখবে। আর এ সকল উন্নয়নের রূপকার রাজশাহীর মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তিনি প্রতিনিয়ত এ নগরীকে সুন্দর রূপে সজ্জিত করতে কাজ করছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মাহবুবুর রহমান শাহ। উদ্বোধনকালে রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট