1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার

রাজশাহীতে ৪২তম ব্যাচের ক্যাডেট সাব-ইন্সপেক্টরগণের যোগদান ও ব্রিফিং 

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : আজ ৭ জুলাই ২০২৫, সোমবার সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের আয়োজনে রাজশাহী জেলা পুলিশ লাইন্সের “ড্রিল শেড”-এ ৪২তম ব্যাচের নবনিযুক্ত ক্যাডেট সাব-ইন্সপেক্টরগণের যোগদান ও ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি নবনিযুক্ত ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, দেশপ্রেম, নৈতিকতা ও মানবিকতার মানদণ্ড অনুসরণের নির্দেশনা প্রদান করেন।

Open photo

ডিআইজি তাঁর বক্তব্যে বলেন, “একজন পুলিশ সদস্যের পরিচয় শুধু পোশাক নয়—তাঁর কর্ম, আচরণ ও নৈতিকতা দিয়েই তিনি জনগণের আস্থা অর্জন করেন। আজকের নবীন ক্যাডেটরা ভবিষ্যতের নেতৃত্ব। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণে তাঁদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে রাজশাহীর পুলিশ সুপার, ফারজানা ইসলাম, পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত ক্যাডেটদের পেশাগত জীবন শুরুর এই আনুষ্ঠানিকতা তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সৃষ্টি করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট