1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ২৫ শয্যাবিশিষ্ট শান্তি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীতে ২৫ শয্যাবিশিষ্ট শান্তি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৫০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# নিজস্ব প্রতিবেদক…………………………………………………

রাজশাহীতে ৮টি সরকারি শিশু পরিবারের ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়াও বিভাগীয় আন্ত: প্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার বেলা ১১ টার দিকে রাজশাহী বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে রাজশাহীর পবা উপজেলার সরকারি শিশু পরিবার কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিবাসটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগীতার উদ্বোধন করেন।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিজেকে বিশ্ব নেত্রী হিসেবে দেখাতে সক্ষমতা দেখিয়েছেন। তার সাহসে ও দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। যারা ৭৫ এর ১৫ আগস্ট ঘটিয়েছে তারা স্বাধীনতা মানেনি ও বিশ্বাস করেনি। ১৫ আগস্ট ঘটিয়ে তাদের সাময়িক জয়ী হলেও সেটা স্থায়ী নয়। আজ তাদের স্থান নেই।

তিনি বলেন, পৃথিবীতে যা কিছু সুন্দর তা থেমে থাকে না। প্রধানমন্ত্রী একের পর এক অসম্ভবকে সম্ভবে পরিণত করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কিভাবে নিজেদের পরিচয় ঘটাতে হয় ও এগিয়ে নিতে হয়। যে জাতি মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করে করতে পারে তারা কখনো হারতে জানে না, পরাজিত হতে পারে না। সত্যকে অস্বীকার করে কোন কিছু প্রতিষ্ঠিত হতে পারে না বলে জানান।

তিনি বলেন, আমাদের সন্তানদের কে আগামীদিনের জন্য মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যেতে হবে। রাজশাহী বিভাগের সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী কাজ ও তা বাস্তবায়নের জন্য তাগিদা দেন। এছাড়াও তিনি আগামী সংসদ নির্বাচনে রাজশাহীর কোন আসন যেনো বিএনপি জামায়াতের হাতে না যায় এবং বিজয়ী না হতে পারে সেদিকে নজর রাখতে হবে বলে জানান।

 

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনী।#

আরজা/০৩

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট