1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

রাজশাহীতে ১৫ দিনব্যাপী গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
 প্রেস বিজ্ঞপ্তি: আমরা উদ্যোক্তার উদ্যোগে রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবন গ্রিন প্লাজায় আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন রাসিক মেয়র। মেলা চলবে আগামী ২৯ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা হতে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় কারু, হস্ত শিল্প, কসমেটিকস, গার্মেন্টস, খাবার, খেলনা সামগ্রীসহ নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রকারের ৫০টি স্টলে পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

আমরা উদ্যোক্তা‘র এ্যাডমিন মমতাজ আকতার স্বপ্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, আমরা উদ্যোক্তার মডারেটর আজমীর আহমেদ মামুন, মডারেটর গোলাম রাসেল, মডারেটর ফাতেমা বেগম উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট