1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

রাজশাহীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি…………………………………

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাড়ে ৬ কেজি হেরোইন উদ্ধার করেছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে এ বিষয়ে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোদাগাড়ীর মাটিকাটা ক্যানেলপাড়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক কারবারীকে গ্রেফতারকৃত করে। গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম এজাজুল হক ঝাবু (২৮)। ঝাবু গোদাগাড়ীর দিয়ার মানিকচক গ্রামের মৃত: আব্দুল লতিফের ছেলে। রাতেই খবর পেয়ে ডিবির এ দল অভিযান চালায়, গোদাগাড়ী থানার মাটিকাটা ক্যানেলপাড়ায় কলবাগানের মধ্যে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এজাজুল হক ঝাবুকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ১৩ টি পলিথিনে রাখা ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি টাকার মতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। এছাড়াও তার সহযোগী মাদক ব্যবসায়ী মুনিরুল ইসলাম সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধেও মাদক মামলা রয়েছে।এ ঘটনায় ঝাবুর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলমসহ উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট