1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জামাত কর্তৃক হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ধানের শীষ সার্বভৌমত্বের প্রতীক: রূপসায় আজিজুল বারী হেলাল ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়ী করতে বাঘা পৌর কৃষক দলের উঠান বৈঠক কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান এখানে হবে না: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলামের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ,  অভিযুক্তদের ১০ দিনের আল্টিমেটাম রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ আল্লাহকে খুশি করতে দাঁড়িপাল্লায় ভোট দিবেন ইনশাআল্লাহ : নজিপুরে ব্যরিস্টার শাহরিয়ার কবির কুষ্টিয়ায় জামাত -বিএনপির সংঘর্ষ, উভয় পক্ষের আহত ৭ শিবগঞ্জের বিনেদপুরে বি এন পির নির্বাচনী সভা

রাজশাহীতে সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নে সরকারি খাস জমি দখল করে দোকানঘর ও স্থাপনা নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রেন্টুর মোড়ে এ অভিযান পরিচালিত হয়।

রাজশাহী জেলা প্রশাসকের নির্দেশে খাসজমি অবৈধ দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক্সকেভেটরের মাধ্যমে সরকারি খাস জমিতে হরিপুর এলাকার স্থানীয় বাসিন্দা রেন্টুর দোকান ও নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) মানজুরা মুশাররফ।

এসময় উপস্থিত ছিলেন,পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিপুল চন্দ্র সাহা। এছাড়া জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা,  এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। উপজেলা

ভূমি অফিস সূত্রে জানা যায়, ৪০ নম্বর হরিপুর মৌজার আরএস ১৬৮১ নম্বর দাগের ২.০৪ একর জমি সরকারি খাস জমি হিসেবে রেকর্ডভুক্ত। সরেজমিন তদন্তে দেখা যায়, মো. রেন্টু (পিতা-মৃত গিয়াস উদ্দিন, সাং—হরিপুর, পবা, রাজশাহী) প্রায় ১১৫৬ বর্গফুট (০.০২৬৫ একর) জায়গায় পাকা ছাদ ঢালাই ঘর নির্মাণ করেছিলেন।এছাড়া আব্দুল হাই (মন্টু) (পিতা-মৃত লোকমান সরকার, সাং হরিপুর, পবা, রাজশাহী) প্রায় ৯৫০ বর্গফুট (০.০২১৮ একর) জায়গায় টিনসেড দোকানঘর নির্মাণ করেছিলেন। সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলমুক্ত করতে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট