1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি……………………………………………………..

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় এক যুবকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।  রবিবার (১০ মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় প্রদান করেন।

কারাদÐন্ড প্রাপ্ত আসামি রুবেল হোসেন জেলার দুর্গাপুর থানাধীন দেলুয়াবাড়ি গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দা শামসুন নাহার মুক্তি কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর দুর্গাপুরের দেলুয়াবাড়ি গ্রামের রুবেল হোসেন একই এলাকার একজন পান চাষির বাড়িতে টাকা নিতে যান। বাড়িতে কেউ না থাকায় ওই পান চাষির ৭ বছরের শিশুকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে রুবেল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। স্বাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নাদিম আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাকে কারাগারে পাঠায়। তিনি আরও বলেন এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট