1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

রাজশাহীতে রাস্তার মোড় ভেঙ্গে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসানঃ
রাজশাহীর ছোটবন গ্রামের বারো রাস্তার মোড় ভেঙ্গে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহী মহানগর এই মানববন্ধনের আয়োজন করে।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, নগরীর অন্যতম ব্যস্ত রাস্তা হলো বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত এই চারলেন বিশিষ্ট সড়ক। শহরের অন্যতম ব্যস্ত এলাকা বারো রাস্তার মোড়। বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়কের এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কিন্তু গোলচত্বর এবং নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার অভাবে এখানে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।

বক্তরা আ্রও বলেন, রাস্তা নির্মাণ হওয়ার পর থেকে প্রতিমাসে অন্তত ১০-১৫ টি ছোটবড় দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় প্রয়োজনীয় স্পিড ব্রেকার, ট্রাফিক নির্দেশিকা এবং কোন ট্রাফিক পুলিশ না থাকায় প্রচÐ গতিতে গাড়ি চালান চালকেরা। তাই আর একটি প্রাণ ঝরে যাওয়ার আগেই গোলচত্বর নির্মাণের দাবি জানান বক্তরা।

এদিকে, মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি কে স্মারকলিপি প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট