1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 রাজশাহীতে  মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

 রাজশাহীতে  মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি……………………………

টানা তাপদাহে পুড়ছে রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চল। সূর্যের তাপে তেঁতে উঠেছে প্রকৃতি। তাপমাত্রার পারদ যেন কোনোভাবেই নিচে নামছে না। কেবলই উপরে উঠছে।

রাজশাহীর আবহাওয়া অফিস জানিয়েছে, এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে। আজ বিকাল ৪টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৪ ডিগ্রী সেলসিয়াস যা অতি তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২.২ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল বিকাল ৪টায় ১০ শতাংশ। আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে।

গতকাল (বৃহস্পতিবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.৯ ডিগ্রী সেলসিয়াস যা তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩.৩ ডিগ্রী সেলসিয়াস। আর গত পরশু (বুধবার) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.৩ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.৯ ডিগ্রী সেলসিয়াস।

চলতি মৌসুমে গত ১৭ এপ্রিল (বুধবার) থেকে রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা বিরাজ করছে যা তীব্র তাপদাহ হিসাবে রেকর্ড করা হয়েছে । দীর্ঘ প্রায় দুই সপ্তাহ থেকে তীব্র তাপদাহে মানুষসহ প্রাণিকূলে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে।

উল্লেখ্য, গত বছর ১৭ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট