1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি., ১৮ ফেব্রুয়ারি ২০২৪
রাজশাহী শুরু হয়েছে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। রবিবার (১৮ ফেব্রুয়ারী) নগরীর ২৯নং ওয়ার্ডের ডাঁশমারী স্কুল মোড়ে ও  ৩০নং ওয়ার্ডের মেহেরচন্ডী নাজিরের মোড়ে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে অসচ্ছল ও অসহায় দুস্থ্য মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডা. আনিকা ফারিহা জামান অর্ণার উদ্যোগে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী মেডিকেল কলেজের ২০জন ইন্টার্ন চিকিৎসকদের একটি দল ফ্রি দুইটি ওয়ার্ডে মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করেছে। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। মাসব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ফ্রী ব্ল্যাডগ্রুপিং করা, জটিল রোগে আক্রান্ত রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করা, রোগীদের বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা প্রদান ও তাদের সচেতনতা বৃদ্ধি করা, দন্তরোগে আক্রান্ত রোগীদের জন্য দন্ত চিকিৎসক সেবা, রোগীদের মাঝে ভ্যাক্সিনেশন সেবা, মেয়েদের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের উদ্দিন  সুজা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সুলতানা রাজিয়া, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডাঃ শুভ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক নাহিদ হাসান, মতিহার থানা ছাত্রলীগের সভাপতি নাহিদুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক সৌরভ শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট