1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে মানসনদ ছাড়া বিস্কুট-কেক উৎপাদন, তাজা লাইভ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা-চরফ্যাশন মহাসড়কে ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাসিক প্রশাসকের সাথে ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে মদিনানগর জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রাজশাহীতে মানসনদ ছাড়া বিস্কুট-কেক উৎপাদন, তাজা লাইভ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা ভারতের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে তা হতে হবে সমতার ভিত্তিতে: স্পিকার তানোরের শালবাড়িতে অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি শিবগঞ্জে ১২০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বাঘায় শিমুল হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ইসলাম আলী গ্রেপ্তার কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম

রাজশাহীতে মানসনদ ছাড়া বিস্কুট-কেক উৎপাদন, তাজা লাইভ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কজাতকরণের বাধ্যবাধকতা অমান্য করায় এক বেকারীকে অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবারে পরিচালিত এই অভিযানে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করার অপরাধে এবং পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অত্যাবশ্যকীয় তথ্য সংবলিত লেবেল না থাকায় সাহেব বাজার পিএন স্কুল সংলগ্ন ‘তাজা লাইভ বেকারী’কে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

Open photo

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথী-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি চৌকস দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।

বিএসটিআই কর্মকর্তা জানান, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআই, রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট