1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতে পাখি শিকারির কারাদন্ড - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতে পাখি শিকারির কারাদন্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥রাজশাহী জেলা প্রতিনিধি ..
রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক পরিযায়ী পাখি শিকারীকে তিন দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকার মঙ্গলবার সকালে মহানগরীর শ্রীরামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান। দন্ড প্রাপ্ত যুবকের নাম লিটন হোসেন। তার বাবার নাম মৃত তাজি মন্ডল।

শ্রীরামপুর এলাকায় তার বাড়ি। তার কাছ থেকে চারটি মৃত পাতি তিলিহাঁস ও প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। নৌ-পুলিশ ও বনবিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন।

নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান, লিটন বিষ টোপে পাখি হত্যা করে। ভোরে সে মৃত পাখি নিয়ে চর থেকে আসবে, এমন খবর পেয়ে নৌ পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযান চালানো হয়। এ সময় চারটি মৃত পাতি তিলিহাঁসসহ হাতেনাতে আটক করা হয়।

বনবিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান,পাখি শিকারীদের ধরতে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট