1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীতে বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী জেলা ও মহানগরীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদ্য ঘোষিত কমিটি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

্আজ হস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে থকে একটি বিক্ষোভ মিছিলটি বের করে নগরীর মনিচত্বর ও কুমারপাড়া ঘুরে সাহেববাজার জিরোপয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হন। এর আগে মিছিল থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভুয়া কমিটি মানি না,মানব না,পকেট কমিটি বাতিল করো, করতে হবেসহ নানা ধরনের স্লোগান দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।পরে সমাবেশে আব্দুর রহিম, আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন ফিরোজ, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য দেন।

এসময় তারা বলেন,আমরা লীগ, দোসরকে দিয়ে কমিটি মানব না। স্বৈরাচারের দোসরদের দিয়ে যদি কমিটি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চালানোর পাঁয়তারা করে, তাদের পরিণাম কিন্তু ভালো হবে না। যাঁদের এই কমিটিতে আনা হয়েছে, তাঁরা কেউ রাজশাহীর শহীদ সাকিব আনজুম, আলী রায়হানকেই চেনেন না। প্রকৃত বিপ্লবীদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে। শনিবারের মধ্যে কমিটি বাতিল না হলে রোববার থেকে তারা নগরীর তালাইমারি মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

উল্লেখ্য, পদ পাওয়া ফাতিন মাহাদী ও মাহিন সরকার মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটির নেতৃত্বে এসেছে। আরও উদ্বেগের বিষয়, এই কমিটির নেতৃত্বে এমন অনেককে রাখা হয়েছে যারা সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এমনকি আওয়ামী লীগের শরিক দল জাসদের ছাত্র সংগঠনের মূল নেতৃত্বও এই কমিটির গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

ছয় মাসের জন্য গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরীর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। পরদিনই কমিটি প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেন কিছু শিক্ষার্থীরা। তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিক্ষোভ-সমাবেশ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট