1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বেতার শিল্পীদের সম্মানি বৃদ্ধির দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীতে বেতার শিল্পীদের সম্মানি বৃদ্ধির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান……………………………………………………………….

বাংলাদেশ বেতারের সকল শিল্পীদের সম্মানি বৃদ্ধি ও উৎসে কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বেতারের সকল শিল্পীবৃন্দরা। সোমাবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী বেতারের কার্যালয়ের সামনে স্থানীয় শিল্পীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

এসময় বেতার শিল্পীরা জানান, বর্তমান ঊর্ধ্বগতির বাজারে শিল্পীদের যে সম্মানী দেওয়া হয় তা কোনোভাবেই যথাযথ নয়। একজন শিল্পী তার শিল্প পরিবেশনা করে মাত্র ২৫০ টাকা সম্মানী ভাতা পায়। এর থেকে তাকে আবার ১০ শতাংশ উৎস কর দিতে হয়। বিষয়টি শিল্পীদের জন্য অত্যন্ত আক্ষেপ ও গভীর উদ্বেগের। এমনিতে সম্মানী ভাতা কম, তার ওপরে অর্থ কর্তন, তাদের মেধা, মনন ও সৃজনশীলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। মাত্র ২৫০ টাকা দিয়ে একজন শিল্পী কোনোমতেই চলতে পারেন না। আর তাদের যে সম্মানী সেটিও তারা মানুষের কাছে বলতে পারেন না। সরকার যেমন বিভিন্ন ভাতা চালু করে মানুষকে সচ্ছলতা এনেছেন, তেমনি শিল্পীদেরও সম্মানি বাড়ানো এবং উৎসে কর প্রত্যাহার করে তাদের ভালো রাখতে হবে।

 

বেতার শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুলের সভপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদের সভাপতি ওয়াজেদ আলী খান, সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, বেতার সংগীতশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সংবাদ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাসুম আখতারুজ্জামানসহ বেতারে কর্মরত সংগীত, বাদ্য, কণ্ঠ, অভিনয়, নৃত্য, গম্ভীরা শিল্পীরা উপস্থিত ছিলেন।মানববন্ধন শেষে শিল্পীরা রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর নিকট বেতার শিল্পীদের সম্মানী বৃদ্ধিকরণ ও উৎসে কর কর্তন বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট