1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৫২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী…………………………..

রাজশাহীতে চলতি মাসের শুরু থেকেই প্রচন্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা বাড়তে বাড়তে ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। মৃদু তাপপ্রবাহ এখন অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। এতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। উদ্ভুত পরিস্থিতিতে বৃষ্টির জন্য চারদিকে হাহাকার পড়ে গেছে। কয়েকদিন থেকে ঘরে-বাইরে সর্বত্র আগুনের উত্তাপ রয়েছে। কোথাও এতটুকু স্বস্তি নেই, আগুন গরমে হাঁসফাঁস ধরে গিয়েছে প্রাণ-প্রকৃতি। এছাড়া তেঁতে উঠেছে অফিস ও ঘরবাড়িতে থাকা আসবাবপত্র গুলোও।

 

গত কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির জন্য মানুষের মধ্যে পড়ে গিয়েছে হাহাকার। এবং একটু স্বস্তির বৃষ্টির জন্য মানুষজন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। দুঃসহ এই তাপদাহ থেকে পরিত্রাণ পেতে সালাতুল ইস্তিসকা আদায় করেছেন মুসল্লিরা। গতকাল বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজশাহী নগরীর তেরখাদিয়ায় শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এই সালাতুল ইস্তিসকার আয়োজন করা হয়। জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বৃষ্টির জন্য প্রার্থনার এই বিশেষ নামাজে ইমামতি করেন সমিতির রাজশাহী জেলা শাখার সাধারাণ সম্পাদক আফজাল হোসেন হামিদী। এতে নগরের ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

 

নামাজ শেষে ইমাম আফজাল হোসেন হামিদী বলেন, আমাদের কোনো ব্যক্তিগত কারণ না। এখানে বৃষ্টির জন্যই নামাজ আদায় করা হয়েছে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে এই নামাজ পড়েছি। পাশাপাশি নামাজ শেষে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেছি। ইমাম আফজাল হোসেন হামিদী আরও বলেন, নামাজ শেষে পুরো দেশ, বিশেষ করে রাজশাহী বিভাগ ও জেলাতে বৃষ্টির জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। বৃষ্টি না হলে বৃহস্পতিবার (২০ এপ্রিল) ও পরবর্তীতে আবারও সলাতুল ইস্তিসকা আদায় করা হতে পারে বলেও জানান জাতীয় ইামাম সমিতি রাজশাহী জেলা শাখার এই সাধারণ সম্পাদক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট