1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

রাজশাহীতে বিনামূল্যেই হচ্ছে ঠোঁটকাটা- তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান.রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীতে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যেই প্লাস্টিক সার্জারি করা হচ্ছে। রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ২০০৭ সাল থেকে এ সেবা দিয়ে যাচ্ছে।

বিশ্ব হাসি দিবস উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) সকালে সেবাপ্রাপ্ত শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে
হাসপাতালটিতে একটি আনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, স¤প্রতি ১৮
জন ঠোঁটকাটা ও তালুকাটা রোগীকে চিকিৎসা শেষে ওষুধ ও যাতায়াতের জন্য আর্থিক
সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্মগত এই রোগে আক্রান্ত মানুষদের সমাজে অনেকেই অবহেলা করে। অনেক সময় তাদের ‘হাসির পাত্র’ বানানো হয়। তাদের মুখে প্রকৃত হাসি থাকে না। সার্জারির পর তাদের মুখে হাসি ফুটছে।

চিকিৎসকরা জানান, আর্থিক সক্ষমতা না থাকার কারণে অনেক রোগীর চিকিৎসা হয় না। তবে স্মাইল ট্রেন ও
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ২০০৭ সাল থেকে রাজশাহীতে সম্পূর্ণ বিনামূল্যে এই প্লাস্টিক সার্জারির সেবা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইমাজ উদ্দিন মÐল। আরও উপস্থিত ছিলেন- অ্যানেস্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক
ডা. আল মামুন আর রশিদ, প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. ইউসুফ আলী ও অ্যানেস্থেসিয়া বিভাগের কনসালট্যান্ট ডা. মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মাইল ট্রেনের পেশেন্ট কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম উজ্জ্বল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট