1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিএসটিআই’র অভিযান: অনুমোদনহীন পানি উৎপাদনে ১০ হাজার টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, সংঘর্ষ-আগুন আত্রাইয়ের ৮ জলাশয়ে ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত, মৎস্য সম্পদ বৃদ্ধির উদ্দ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা: পরিসংখ্যান, কারণ ও পুলিশ সুপারের জরুরি আহ্বান রাজশাহীতে বিএসটিআই’র অভিযান: অনুমোদনহীন পানি উৎপাদনে ১০ হাজার টাকা জরিমানা বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে বিএসটিআই’র অভিযান: অনুমোদনহীন পানি উৎপাদনে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী অফিস:রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদন ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনুপযোগী পরিবেশে খাবার পানি (জার পানি) উৎপাদনের দায়ে ‘ফিউচার মিনারেল ওয়াটার’ নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে মহানগরীর বালিাপুকুর এলাকায় এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বালিাপুকুর এলাকায় অবস্থিত ‘ফিউচার মিনারেল ওয়াটার’ প্রতিষ্ঠানটি বিএসটিআই’র মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করেই অস্বাস্থ্যকর পরিবেশে ১৯ লিটারের জার পানি (প্যাকেজড ড্রিংকিং ওয়াটার) উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করে আসছিল।

Open photo

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ

অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি চৌকস দল প্রয়োজনীয় শৃঙ্খলা ও আইনগত সহায়তা প্রদান করে।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থ রক্ষায় ভেজাল খাদ্য ও মানহীন পানীয় প্রতিরোধে বিএসটিআই রাজশাহীর এ ধরনের নিবিড় তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট