1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ,আটক ৩, আহত ২ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ,আটক ৩, আহত ২

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান………………………………………………

রাজশাহীতে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অটোরিকশাচালক আব্দুল জলিল ও যাত্রী  আবুল বাশার নামের দুজন আহত হয়েছেন। এসময় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রাজশাহী মহানগরীর রেলগেট গৌরহাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আটকৃতরা হলেন,শাহাদত, মনির ও মিন্টু। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে নগরীর গৌরহাঙ্গা এলাকায় মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিছিলের মধ্য থেকে বিএনপির নেতাকর্মীরা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় দু’জন আহত হন। এতে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করে।

এবিষয়ে যোগাযোগ করা হলে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান,নগরীর গৌরহাঙ্গা রেলগেট এলাকায় বিএনপি ঝটিকা মিছিল থেকে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করছিল। এ সময় তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে।জনগণের জানমালের নিরাপত্তা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

অপরদিকে,রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৯ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এই ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার পর কোর্ট চত্বরে নিরাপত্তা জোরদার ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট