1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

রাজশাহীতে বিএনপির মানববন্ধন,  গ্রেপ্তার ৫

  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, আজ যারা এই ডেমি নির্বাচন করছে; সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশ গ্রহন করবে না না না…। রাজশাহীতে আমরা অতিতের মত প্রমান করে দিব ওই নির্বাচনী সেন্টারগুলোতে বিশেষ চার পা-য়ের জন্তু ছাড়া কোন মানুষ অংশ গ্রহন করবে না করবে না করবে না…।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধনে এ সব কথা বলেন মিজানুর রহমান মিনু। রোববার সকালে নগরীর বাটার মোড়ে এ মানববন্ধনের আয়োজন রাজশাহী মহানগর ও জেলা বিএনপি।

গত ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত রাজশাহীতে এক হাজার ৬৩৭ জন বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে দাবি করে মানববন্ধনে মিজানুর রহমান মিনু বলেন, সাধারণ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের কাছে প্রচুর টাকা ডিমান করছে। টাকা দিতে না পারলে কারাগারে পাঠিয়ে দিচ্ছে।

মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার কথা থাকলেও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখে স্থান পরিবর্তন করে বিএনপি। পরে তারা বাটার মোড়ে অর্থাৎ জয়বাংলা চত্বরে মানববন্ধন করে তারা।

গ্রেপ্তার নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি করে বিএনপির কেন্দ্রীয় নেতা মিনু আরও বলেন, সরকারের গুম-খুন-নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন নেতাকর্মী। তাদের পরিবারের সদস্যদের আহাজারি তাদের হৃদয়ে স্পর্স করে না।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে মামলা দিচ্ছে। তবে এই জুলুম চালিয়ে এই সরকারের শেষ রক্ষা হবে না। কারণ এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, হয় শহীদ না হয় কারাবরণ;  এর জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহবান জানান মিনু।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

মানববন্ধন চলাকালে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মানববন্ধন শেষ করে চলে যাওয়ার সময় সাদা পোষাকে পুলিশ বিএনপির ৫ নেতাকর্মীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আমরা শান্তিপুর্ণভাবে মানববন্ধন করেছি। মানববন্ধন শেষ করে কিছু দুর যাওয়ার পর কোন কারণ চাড়াই সাদা পোষকের পুলিশ বিএনপি ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এদের মধ্যে রয়েছেন, নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম ডিকেন, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি মিঠু ও যুবদল নেতা কচি। তবে অপর দুইজনের নাম জানাতে পারেননি তিনি।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, আটককৃতরা নাশকতার মামলার আসামী। তারা আত্মগোপনে ছিলেন। মানববন্ধনে অংশ নিতে এসেছিলেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট