1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বাড়ি ভাংচুরের প্রতিবাদে অসহায় নারীর সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

রাজশাহীতে বাড়ি ভাংচুরের প্রতিবাদে অসহায় নারীর সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশিকুল ইসলাম, রাজশাহী………………………………………………………..

রাজশাহীতে জমি দখল, বাড়িঘর ভাংচুর ও মারধর করে আহত করার অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শামিমা খাতুন নামে এক অসহায় নারী। শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী প্রেসক্লাবে এক লিখিত বক্তব্য এসব অভিযোগ করেন ওই নারী।

এসময় তিনি বলেন, আমি নগরীর শিরোইল কলোনির ৪নং গলিতে বসবাস করি। ক্রয় সুত্রে জমিটির মালিক আমার স্বামী জাহিদুল ইসলাম। কিন্ত আমাদের জমি জোর করে ভয়ভিতি দেখিয়ে দখল নিতে চাই হাজরা পুকুর এলাকার মৃত আব্বাস আলীর ছেলে আব্দুল রশিদ। আমি এটার প্রতিবাদ জানালে গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রশিদের নির্দেশে তার ক্যাডার বাহিনী আমার বাড়িতে এসে ভাংচুর শুরু করে দখল নেওয়ার চেষ্টা করে আমি তাদের বাধা দিলে তারা আমার উপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে পরে স্থানীয় লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আমি এ ঘটনায় চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি প্রশাসনের কাছে হামলার সুষ্ঠু বিচার চাই।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট