1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

রাজশাহীতে বাইক ছিনতায়কারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………

রাজশাহী: ছিনতাই করার 8৮ ঘন্টার মধ্যেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশ। গত শুক্রবার (২০ মে) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষকের স্ত্রীর ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় আব্দুল ওয়াদুদ বুলবুল নামের এই দুর্বৃত্ত। ব্যাগে দামি মোবাইল ও টাকা পয়সা ছিল।

আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এর সহযোগিতায় শনিবার (২১ মে) রাতে নওদাপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুলবুল পপুলার হেলথ কেয়ার কোম্পানির প্রতিনিধি। তার পিতার নাম প্রকৌশলী আব্দুল হামিদ। তাদের চারতলা বাড়ি রয়েছে। এত কিছু থাকার পরও কেবলমাত্র নেশার টাকা যোগাড় করতে ছিনতাইয়ের পথ বেছে নেয় বুলবুল বলে স্বীকার করে পুলিশের কাছে।

দুই হাজার টাকা দামের দুই বোতল ফেনসিডিল ও আড়াইশো টাকা দামের ৪ টি ইয়াবা প্রতিদিন তার নেশার জন্য লাগতো। আগেও কয়েকবার ছিনতাই করেছে সে। ছিনতাই কাজটি বুলবুল একাই করতো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট