1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে,  ভাড়ায় বরাদ্দ ৭  ট্রেন

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আবুল কালাম আজাদ (রাজশাহী)……………………………………………….

রবিবার ২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদিতে পশ্চিম রেলের ৭ টি ট্রেন  ভাড়া নিয়েছে দলের সমর্থক ও নেতা কর্মীরা ।

 

এদিকে, তাদের যাতায়াতের সুবিধার্থে সিরাজগঞ্জ-রাজশাহী রুটে একটি পুরো ট্রেনই ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

 

এ ভাড়া করা ট্রেনেই বৃহত্তর সিরাজগঞ্জ এলাকার অত্যন্ত অঞ্চলের লোকজন লোকজন  যাচ্ছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা।

 

রোববার (২৯ জানুয়ারি) সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর থেকেও যোগ দিবেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

এ বিষয়ে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার জনসভায় যেতে রেল বিভাগে আগাম আবেদন ও ভ্যাট-উৎস করসহ নির্ধারিত ভাড়া দিয়ে সিরাজগঞ্জ-রাজশাহী ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে এক দিনের জন্য সিরাজগঞ্জ স্পেশাল ট্রেন ভাড়া করা হয়েছে।

 

তবে শুধু এ ট্রেনই নয়,  রাজশাহী রুটে পশ্চিমাঞ্চল রেল বিভাগ থেকে ভাড়ায় চিলাহাটি-জয়পুরহাট-রাজশাহী, নাটোর-রাজশাহী, রহনপুর-রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী, শান্তাহার-রাজশাহী, আড়ানী-রাজশাহীসহ মোট সাতটি বিশেষ ট্রেন রোববারের জন্য ভাড়া করা হয়েছে।

 

২৫ জানুয়ারি পশ্চিমাঞ্চল রেল বিভাগের ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট ওই সাত এলাকার স্টেশন মাস্টারসহ রেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

 

সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন জানান, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত রেল বিভাগে আগাম আবেদন করে পূর্বানুমতি নিয়ে নেতাকর্মীর যাতায়াতের জন্য আগাম রাজস্ব জমা দিয়ে একটি বিশেষ ট্রেন ভাড়া করেছেন। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর জনসভায় যোগদানে রাজশাহীতে ট্রেনে যাতায়াতে নেতাকর্মীর মধ্যে উৎসাহও বেড়েছে।

 

জেলা শহরের বুকিং সহকারী কাম স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, সংসদ সদস্য মিল্লাত মহোদয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পশ্চিমাঞ্চল রেল বিভাগ প্রথমে আটটি এবং পরে দুটি কোচসহ মোট ১০টি কোচ বা বগি বরাদ্দ হয়। প্রতি কোচে ১০৫টিসহ ১০ কোচে ১ হাজার ৫০টি আসন রয়েছে। রাজশাহী যাওয়া-আসার জন্য সিট বাবদ ১৫৫ টাকা করে ২ হাজার ১০০ আসনে ভাড়া ৩ লাখ ২৫ হাজার ৫০০ টাকা, ইঞ্জিন ভাড়া ১৬ হাজার ৩২০, ডিটেনশন চার্জ ২ হাজার ৯৭০ টাকাসহ ৩ লাখ ৪৪ হাজার ৭৯০ টাকা বৃহস্পতিবার আগাম পরিশোধ করেছেন তিনি। আগামী রোববার সকাল ১০টায় ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছাড়বে।

 

পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, বড় ধরনের সামাজিক অনুষ্ঠানে এ ধরনের বিশেষ ট্রেন ভাড়ার বিধান ব্রিটিশ আমল থেকেই রয়েছে। ২৯ জানুয়ারি সিরাজগঞ্জ, নাটোর, জয়পুরহাট, শান্তাহার, চাপাইনবাবগঞ্জ, আড়ানী, রহনপুরসহ সাতটি স্থান থেকে রাজশাহী রুটে সাতটি বিশেষ ট্রেন ভাড়ায় রেল বিভাগ থেকে বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে আবেদনকারীরা অগ্রিম ট্রেনের ভাড়াও পরিশোধ করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট