1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে প্রতারক তাসনুভা ও জাকি দম্পত্তির বিচারের দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

রাজশাহীতে প্রতারক তাসনুভা ও জাকি দম্পত্তির বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………….

 

রাজশাহী মহানগরীতে বেসিক ব্যাংক নওদাপাড়া শাখার ক্যাশিয়ার (বর্তমানে চেকজালীয়াতি ও অর্থ প্রতারনার দায়ে বরখাস্ত) তাসনুভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকি দ্বারা কয়েক কোটি টাকা প্রতারিত ব্যাক্তিবর্গরা এই প্রতারক দম্পত্তির বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন। শনিবার সকাল ১১টার সময় রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

 

মানব বন্ধন কর্মসুচিতে এই প্রতারক দম্পত্তি দ্বারা প্রতারণার স্বীকার পরিবারের প্রায় দুইশত সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মানববন্ধনে প্রতারক দম্পত্তির বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 

মানববন্ধন কর্মসুচি থেকে প্রতারিত ভুক্তভোগীরা বলেন, প্রতারক দম্পত্বি তাসনুভা ফেরদৌস ও স্বামী গোলাম জাকির এর প্রতারনায় আজ আমরা অনেকেই পথে বসতে চলেছি। এই প্রতারক দম্পতি এতো চতুর যে-কাউকে তার মা, বাবা ভাই বোনসহ আত্মীয় বানিয়ে আমাদের সাথে সু-সম্পর্ক স্থাপন করে কয়েক কোটি টাকা অর্থ হাতিয়ে নেয় এই প্রতারক দম্পতি। তাদের বিরুদ্ধে রাজশাহী আদালত ও থানায় প্রায় ২ডজন মামলা রয়েছে।

 

ভুক্তভোগীরা আরো বলেন, প্রতারক দম্পতি তাসনুভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকির নামে মামলা হওয়ার পর থেকে তাদের দ্বারা প্রতারিত ভুক্তভোগীদের প্রতারকদের পক্ষ নিয়ে রাজশাহীর একটি গোষ্ঠি অর্থের বিনিময়ে সাহায্য ও সহযোগীতা করছেন। এমনকি প্রতারক চক্রের পক্ষ নিয়ে প্রতারিত ও এই প্রতারকদের দ্বারা ভুক্তভোগীদের নানা ভাবে হয়রানী ও মিথ্য প্রচারনা চালাচ্ছেন। মনববন্ধন থেকে প্রতারক চক্রকে সাহায্য ও সহযোগীতাকারীদের হুশিয়ারী করে বলেন আমাদের হয়রানী ও মিথ্য প্রচারনা বন্ধ করুন নয়তো আপনাদের বিরুদ্ধেও আইনানুগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন তাসনুভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকি দ্বারা প্রতারিত ভুক্তভোগী ০১ মায়া বেগম, স্বামী: শরিফুল ইসলাম, (ব্যবসায়ী),সাং : রামচন্দ্রপুর বাসার রোড।

 

প্রতারিত অর্থের পরিমান ৭৯লক্ষ ৩হাজার টাকা। তিনি এই প্রতারক দম্পতির নামে থানায় ও আদালতে মোট ৭টি মামলা করেছেন। ভুক্তভোগী গোলাম কিবরিয়া (সরকারী চাকুরীজীবি) পিতা: মৃত হেলাল উদ্দিন, সাং: এ-৩২সেক্টর -১ উপশহর(বর্তমান টাওয়ার সেক্টর-৩ প্লট-১০। প্রতারিত অর্থের পরিমান ২কোটি ১২লক্ষ ২৫ হাজার টাকা। তিনি এই প্রতারক দম্পতির নামে আদালতে মোট ৩টি মামলা করেছেন। ভুক্তভোগী মনিরুজ্জামন, পিতা: আবুল কালাম আজাদ, মহল্লা: হোল্ডিং-৫৬৩ দরিখরবোনা উপশহর রোড, সেনানীবাস। প্রতারিত অর্থের পরিমান ১৮লক্ষ ৯০ হাজার টাকা। ভুক্তভোগী নাহিদা নাসরীন নীলা, স্বামী: ফরহাদ জাহান মুন্না,বাড়ি নং-৩৭৯, রানিনগর, বোয়ালিয়া। প্রতারিত অর্থের পরিমান ৫৫লক্ষ ২০হাজার টাকা।

 

এ ছাড়াও ফরহাদ ২লক্ষ টাকা, কোট এলাকার বকুল ৩লক্ষ টাকা ও বহরমপুর এলাকার মামুনুর রশিদ ৫লক্ষ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 

সর্বশেষে ভুক্তভোগীরা বলেন, আমরা আজ মানববন্ধনে যারা উপস্থিত আছি তারা বাড়ি,গাড়ী, জমি জমা,কারো ডিপিএস, কারো বা গহনা ও মূল্যবান সামগ্রী বিক্রি করে এই প্রতারক চক্রকে অর্থ দিয়ে আজ সবায় পথে বসতে চলেছি। তাই আজকের এই মানববন্ধনের মধ্যে দিয়ে রাজশাহীবাসী ও আইনশৃক্ষলা রক্ষাকারী বাহীনির সদস্যদের সহযোগীতা কামনা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট