1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
 সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত রানীনগরে বজ্রপাতে তিন জনের মর্মান্তিক মৃত্যু নওগাঁ জেলা পুলিশ এর উদ্যোগে এক মাসে হারিয়ে যাওয়া ৬৬টি মোবাইল ফোন উদ্ধার

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী আইসিটি মেগা ফেয়ারের উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান..
রাজশাহী আইসিটি মেগা ফেয়ার-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সেই লক্ষ্যে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে নিউ মার্কেট চত্বরে রাজশাহী বোয়ালিয়া থানা কম্পিউটার দোকান ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়েছে।

কেনাকাটা করুন উপহার জিতুন’শ্লোগানকে সামনে রেখে পাঁচ দিনব্যাপী এই আইসিটি মেগা মেলাটি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় ক্রেতাদের আগ্রহ বৃদ্ধির জন্য বিভিন্ন পণ্য ক্রয়ের উপর আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

এসময় কম্পিউটার দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম জেম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু,নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মুনজুর হোসেন চুমুক, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের মোহাম্মদ মুজাহিদ আল বেরুনী।

এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের স্টাফ অফিসার মো. আল আসাদ, রাজশাহী বোয়ালিয়া থানা কম্পিউটার দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ওলিউল ইসলাম শুভসহ এই ব্যবসায়ী মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট