1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার

রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ,সড়ক অবরোধ, দশম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ না দেওয়ার দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে চাকরিতে দশম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ না দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে মহানগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা শিক্ষার্থীরা। গতকাল শনিবার (৫ জুলাই) বেলা ১২টার সময় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগর ভবনের সামনে যান। এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় তারা সড়ক অবরোধ করে রাখেন। এতে দুই পাশে যান চলাচল ব্যাহত হয়। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, এতদিন দশম গ্রেড শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছিলো। হঠাৎ রুয়েটের শিক্ষার্থীরা সেটি নিজেদের অধিকার দাবি করে আন্দোলনে নেমেছেন। এমনকি স¤প্রতি প্রকাশিত রুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তিতে এর প্রতিফলন ঘটিয়েছে। কেন তারা তাদের পদ নিচু স্তরে আনতে চান সেটি কেউ বুঝতে পারছে না। এটি করা হলে ডিপ্লোমা প্রকৌশলীর অধিকার ক্ষুণ্ন হবে।

বক্তারা আরও বলেন, গত বৃহস্পতিবার রুয়েট শিক্ষার্থীরা তিনদফা দাবি জানিয়ে সমাবেশ করেছেন। এই তিন দফা অযৌক্তিক। তারা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীদের কটুক্তি না করার আহবান জানান। তা না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীরা।

কর্মসূচিতে বিভিন্ন দপ্তরে উপসহকারী ও সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট