1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় তুচ্ছ ঘটনায় বোরহান হাওলাদার নামের এক দোকানদারকে মারপিট করে আহত করার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপির কালীগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক  বাঘায় ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক ধানের শীষে ভোটের আহ্বান: কানসাটে বিএনপির নির্বাচনী জনসভা শিবগঞ্জের কানসাট রাজাবাড়ি ফুটবল মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা  ভোলাহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপির বিশাল  নির্বাচনী জনসভা  আপনারাদের কাছে ভুলত্রুটি করলে আপনারা ক্ষমা করি দিবেন: ডি এম জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাজশাহী কারাগারের ২০৪ বন্দী নওগাঁয় প্রায় ২ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ, ব্যস্ত কৃষকরা ধানের শীষের প্রার্থী সিন্ডিকেটের মাধ্যমে নমিনেশন কিনে এনে বিএনপি: স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু

রাজশাহীতে পরিমাপে কম দেওয়ায় বিএসটিআই’র অভিযানে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………………….

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে অদ্য রাজশাহী জেলার পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ওজন ও পরিমাপে কারচুপির মাধ্যমে অকটেন পরিমাপে কম দেওয়ায় আশরাফের মোড়ে অবস্থিত মেসার্স আসাদুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে ১০,০০০/- (দশ হাজার টাকা) জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সম্বলিত লেবেল/স্টিকার না থাকায় খড়খড়ি মোড়ে অবস্থিত মেসার্স বেলীফুল অভিজাত মিষ্টি বিপণী (শো-রুম) ও মেসার্স আরাফাত মিষ্টি (শো-রুম) প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয় এবং মিষ্টির লাইসেন্স গ্রহণের ১ সপ্তাহ সময় প্রদান করা হয়। নতুবা পরবর্তীতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পবা, রাজশাহী  অভিজিত সরকার এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও  মোঃ আবুল কায়েম।

জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট