1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ, জানতে গিয়ে সংবাদকর্মীর উপর চড়াও হঠাৎ দামে আগুন লেগেছে ভোলার সবজি বাজারগুলোতে, ক্রেতাদের নাভিশ্বাস এআই প্রশিক্ষণে ক্যারিয়ার গড়ার সুযোগ: বিনামূল্যে প্রশিক্ষণ, ভাতা ও সরকারি সনদ দেবে সরকার লালপুরে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী বাঘা বিশ্বাস আটক চতুর্থবারের মত তিন সন্তান রেখে পলায়ন মির্জাপুরে এক গৃহবধূ ভোলায় জোয়ারে পানিতে ভেসে গেলো শতাধিক মহিষ নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত ছাত্রদের অবমাননা থেকে ‘ককরোচ’ বিপ্লব: ভারতের মোদি হটাও আন্দোলন এবং দক্ষিণ এশীয় গণঅভ্যুত্থানের নতুন সমীকরণ প্রত্যেক মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে” ইউএনও রিফাত আরা আত্রাইয়ে অসুস্থ ও অসহায় ১৯ জনের মাঝে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ

রাজশাহীতে পরকীয়ায় যুবলীগ কর্মী খুন, ৫ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি……………………………………………..

রাজশাহী জেলার তানোরে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে যুবলীগ কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৫জনকে ঢাকা ও কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন,তানোর উপজেলার লালপুর এলাকার হাবিবুরের ছেলে হাকিম বাবু (৪৪) তার ভাই আবুল হাসান (৪২), শাহীন (২৫), একই এলাকার লুৎফরের ছেলে রাসেল (৩০), সাইদুর রহমানের ছেলে সুফিয়ান (৩৬)। ডিএমপির মিরপুর মডেল থানা এলাকা থেকে বাবু ও সুফিয়ানকে গ্রেফতার করে পুলিশ। বাকি তিনজনকে র‌্যাব-৫ এর সদস্যরা কক্সবাজার থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে পরকীয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মী জিয়াউল ইসলামকে খুন করা হয়েছে।

র‌্যাব জানায়,রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউপির বিলশহর গ্রামের সুমি খাতুনকে বেশ কয়েক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন মামলার ১নং আসামী হাসান মেম্বার। এর আগে থেকেই সুমি খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জিয়াউল ইসলামের। বিষয়টি হাসান মেম্বার বুঝতে পেরে সতর্ক করে। পরে ডিপ টিউবওয়েলের অপারেটর নিয়োগ নিয়ে উভয়ের মধ্যে শত্রুতা বেড়ে যায়। এছাড়াও হাসান মেম্বারের সার বিষের দোকানে আগুন দেয় কে-বা কারা। এ নিয়ে মামলাও করে হাসান মেম্বার। এসকল ঘটনাকে কেন্দ্র করে গত (২১শে ফেব্রুয়ারী) রাতে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে জিয়াউলকে কুপিয়ে হত্যার করা হয়। এরই প্রেক্ষিতে নিহত ভাই রবিউল ইসলাম বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জিয়াউলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও হত্যাকান্ডের সাথে জড়িত গ্রেফতারকৃতরা স্বীকার করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট