1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে নৌকার কর্মীকে পেটালেন বিদ্রোহী প্রার্থীর কর্মীরা,আহত ৩ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

রাজশাহীতে নৌকার কর্মীকে পেটালেন বিদ্রোহী প্রার্থীর কর্মীরা,আহত ৩

  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………….

রাজশাহীর মোহনপুর ৩ আসনের বর্তমান এমপি ও বিদ্রোহী প্রার্থী আয়েন উদ্দিনের লোকজনের মারধরে আওয়ামী লীগের তিন কর্মী আহত হয়েছেন। আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় এ হামলা চালানো হয়েছে বলে আহতদের দাবি। বুধবার (৬ ডিসেম্বর) সকালে মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের সিন্দুরীগ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন-একই গ্রামের মাহবুব আলম, মুরাদুল ইসলাম ও এরশাদ আলী। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা সবাই রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদের কর্মী।

জানতে চাইলে আহত মাহবুব আলম বলেন, আমরা সবাই আসাদ ভাইয়ের নৌকার প্রোগ্রাম করি। এজন্যই বর্তমান এমপি আয়েনের লোক আমজাদ, আজাদ, নাজমুল, আলম, লতিফ, মুরাদ, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন মিলে আমাদের উপর হামলা করেছে। তারা আমাদেরকে এলোপাথারি মারধর করেছে।

আহত মুরাদুল ইসলাম বলেন, নৌকার পক্ষে ভোট করার কারণে আমাদের মারার জন্য তারা আগে থেকেই পরিকল্পনা করছিল। গতকাল (মঙ্গলবার) বিকেলে এমপি আয়েনের লোকজন আমার বাড়ি ঘিরে রাখছিল। তখন আমি বাহিরে ছিলাম, আমার চাচা ফোন করে বললেন, ‘বাবা, বাড়িতে এসো না। তুমি আসাদের ভোট করো তাই আয়েনের লোকজন বাড়ি ঘিরে রাখছে। তোমাদের মারবে। পরে পুলিশকে জানালে তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করে। যারা বাড়ি ঘিরে রেখেছিল তাদের ও আমাদের থানায় দেখা করতে বলে যায় পুলিশ।

তিনি আরও বলেন, আজ (বুধবার) সকালে আমি ও আমার বাবা জমিতে পটল তুলতে যাই। সেখানে তারা এসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সবাই এমপি আয়েনের কাছের লোক। আমরা নৌকার পক্ষে ভোট করছি বলে এভাবে মেরেছে।

এ ব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস পাল বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় তিন জন আহতের ঘটনা শুনেছি। তারা হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এ ব্যাপারে এমপি আয়েন উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট