1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে দেশের প্রথম মিনি ওয়েস্ট ওয়াটার এন্ড ফিকেল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ কাজের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীতে দেশের প্রথম মিনি ওয়েস্ট ওয়াটার এন্ড ফিকেল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………………………………………………………….

রাজশাহীতে দেশের প্রথম মিনি ওয়েস্ট ওয়াটার এন্ড ফিকেল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে ২নং ওয়ার্ডে আশ্রয়ণ প্রকল্প এলাকায় এই প্লান্ট নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইউনিসেফ এবং বিল এন্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন (বিএফজিএফ) এর সহযোগিতায় ২০ লাখ টাকায় এ প্রকল্পটি বাস্তবায়িত করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এই প্লান্টে ৪০টি পরিবারের গৃহস্থালী কাজে ব্যবহৃত পানি ও মানববর্জ্য পরিশোধন করে পুনঃ ব্যবহার উপযোগী করা হবে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, বিএমজিএফের ওয়াশ এডভাইজার নিলিমা থোটা, ইউনিসেফের ওয়াশ অফিসার সৈয়দ আদনান ইবনে হাকিম, ইউনিসেফের রংপুর-রাজশাহী চীফ ফিল্ড অফিসার এএইচ তৌফিক আহমেদ, ইউনিসেফের ওয়াশ অফিসার রুহুল আমিন, ওয়াশ অফিসার দিপক চন্দ্র রায়, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট