1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে দুই দিনব্যাপী ৩৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা

রাজশাহীতে দুই দিনব্যাপী ৩৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………….

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজশাহীতে দুই দিনব্যাপী ৩৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর বায়ার এয়ারপোর্ট থানার নিকটবর্তী ময়দানে আয়োজিত ইজতেমার শেষ দিন শুক্রবার ইজতেমায় আগত মুসল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের এএইচএম খায়রুজ্জামান লিটন। জুম্মার নামাজ শেষে তাবলীগী ইজতেমায় বক্তব্য দেন অতিথিবৃন্দ।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় মানুষের চিন্তা করেন, মানুষের কল্যানে কাজ করেন। তিনি টানা ১৫ বছর ক্ষমতায় আছেন। আমাদের সৌভাগ্য প্রধানমন্ত্রী হিসেবে আবারো ৫ বছরের জন্য তাঁকে পেয়েছি। বাংলাদেশকে নিয়ে আমাদের যে স্বপ্ন আছে, আগামীতে সেই স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আমরা এগিয়ে যাব।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। নানা চক্রান্ত ভেদ করে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি।  আগামী ৫ বছরে আমরা যে জায়গায় পৌছে যাব, ইনশাল্লাহ আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। এমন একটা সুন্দর বাংলাদেশ গড়ছেন প্রধানমন্ত্রী।

রাসিক মেয়র আরো বলেন, তাবলীগী ইজতেমার জন্য একটা নিজস্ব জায়গা দরকার। আপনাদের স্থায়ী ঠিকানা তৈরির জন্য আমার সামর্থ অনুযায়ী আমি আপনাদের পাশে থাকবো।

এ সময় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের আমীর প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সাধারণ সম্পাদক প্রফেসর মাওলানা নূরুল ইসলাম, আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, ৩৪তম তাবলীগী ইজতেমার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ আব্দুল লতীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনের আয়োজিত তাবলীগী ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন। ইজতেমায় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও খ্যাতনামা ওয়ামায়ে কেমারগণ বক্তৃতা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট