1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে থিম ওমর প্লাজার ম্যানহল থেকে নয়নাল এর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

রাজশাহীতে থিম ওমর প্লাজার ম্যানহল থেকে নয়নাল এর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম.ডি সুমন,রাজশাহী……………………………………………………..

রাজশাহী নিউমার্কেট সংলগ্ন থিম ওমর প্লাজার পেছনের ম্যানহল থেকে নয়নাল (৪১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। সে শ্যামপুর (কাটাখালি) এলাকার আ: জব্বারের ছেলে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে এগারটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মৃত্যের দেহ তল্লাশি করে জাতীয় পরিচয়পত্র পাই পুলিশ।

ঘটনা সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে প্রয়োজনের তাগিদে মার্কেটের পেছনে যায় রুমন নামের এক সিকিউরিটি গার্ড। সেখানে অর্ধফাঁকা ম্যানহলে একজন মানুষকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর সে পুলিশকে জানালে ততক্ষনাৎ বোয়ালিয়া থানা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের টিম হাজির হয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ প্রথমিকভাবে ধারণা করছে, মৃত্যুটি দুই থেকে তিন দিন আগের হতে পারে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে আসেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন। মমিন জানান, সে আওয়ামী লীগের একটিভ কর্মী। আওয়ামী লীগের কোন প্রোগ্রাম হলে সে সবার আগে হাজির হতো। বিভিন্ন সময় আমাদের থেকে টাকা পয়সা নিত। তাকে দেখে আমরা আনন্দের সাথে টাকা দিতাম। সেও খুশি থাকতো।

সেখানে উপস্থিত থাকা পুলিশ বলছে, মরদেহটি পচন ধরে গেছে, তাই কিভাবে মারা গেছে এটা নিশ্চিত বলা যাচ্ছে না। এরপর মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে এলাকায় খোঁজ নিলে কাটাখালি পৌর যুবলীগের আহব্বায়ক জনি ইসলাম জানান, ২০০০ সালের আগে প্রায় দেড় থেকে দুই বছর জেল হাজত খেটেছেন। সে সময় এলাকায় উশৃংখল কার্যকলাপ করার জন্য তার পরিবার জেল থেকে বের করেনি। তার এমন কার্যকলাপের জন্য স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। সেই স্ত্রীর কাছে এক কন্যা সন্তান রয়েছে। পরে আমি ব্যক্তিগত উদ্যোগে একটি টিন সেডের বাড়ি করে দিয়েছি।

তাকে দলীয় নেতারা হেল্প করতো। তাকে অনেকে মজা করে বারনাল বলে ডাকতো। তবে আজকের এই ঘটনা কোন ভাবে মেনে নেওয়া যায়না। আমরা চাই পুলিশ এই মৃত্যুটির যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট