1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ডিম বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান জরিমানা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্নবিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ

রাজশাহীতে ডিম বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান, রাজশাহী………………………………………………………………

রাজশাহী মহানগরীর সাহেব বাজারের পাইকারি ও খুচরা ডিমের দোকান গুলোতে মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষনের অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মাসুম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় মোট তিনটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সে গুলো হলো মেসার্স মারুফ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, সেলিম এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা ও পিন্টু স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

 

এবিষয়ে মাসুম আলী বলেন, ঘণ্টাব্যাপী অভিযানে মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য ব্যবসায়ীদের সতর্কতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ডিমের বাজারে অসাধু ব‌্যবসায়ী‌দের বিরুদ্ধে তদার‌কিমূলক এ অ‌ভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট