1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

রাজশাহীতে সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী জেলাজুড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫-উদযাপিত হয়েছে।  বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ রাজশাহী সার্কেলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক লআফিয়া আখতার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ার) পার্কন চৌধুরী, সহকারী পরিচালক ফয়সাল হোসেন, পরিদর্শক আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার মূল কারণ হলো- ওভারস্পিড, ওভারটেকিং ও ওভারলোড। এ ছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনা ঘটে থাকে। এই বিষয়গুলো আইন প্রয়োগের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোধ করা সম্ভব। এ ক্ষেত্রে ট্রাফিক আইন প্রয়োগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও আরও কঠোর হওয়ার আহŸান জানান তাঁরা।

উপস্থিত বক্তারা আরও বলেন, মোটরযান চালক, মোটর মালিক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সড়ক থেকে অবৈধ যানবাহন অপসারণ করতে হবে। তবেই নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট