1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগরের দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগরের দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি এবং গত বছরের ২৯ নভেম্বর রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উভয় কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত বহাল থাকবে।

প্রসঙ্গত, গত বছরের ২৯ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ১১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। সাইফুল ইসলামকে এ কমিটির আহ্বায়ক করা হয়। একই বছরের ৩০ অক্টোবর ৬৪ সদস্যবিশিষ্ট মহানগর কমিটির অনুমোদন দেয় এনসিপি। এতে মোবাশ্বের আলীকে আহ্বায়ক করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট