1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

রাজশাহীতে আজও তাপমাত্রার পারদ উঠেছে ৪১.৩ ডিগ্রী সেলসিয়াসে

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি…………………………………………….

সূর্যের আগুনে পুড়ছে রাজশাহী অঞ্চল। সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত একই মাত্রায় তাপ নামছে। আগুনমুখোর বৈশাখ তাপদাহে ও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আজ বিকেল ৪টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.৩ ডিগ্রী সেলসিয়াস যা তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.৯ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ২৩ শতাংশ। আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে।

গতকাল (মঙ্গলবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.২ ডিগ্রী সেলসিয়াস যা তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.২ ডিগ্রী সেলসিয়াস। আর গত পরশু (সোমবার) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.০ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২.৩ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়া, গাছ-পালা কমে যাওয়ায়, নগরায়ন বৃদ্ধিপাওয়ায়, যান-বাহন বৃদ্ধি, ঘনবসতি বৃদ্ধি পাওয়ায়, নদীর পানি শুকিয়ে যাওয়ায় বালু দ্রুত উত্তাপ্ত হওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন আবহাওয়ার এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছর ১৭ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট