1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ:
 সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ

রাজশাহীতে অধ্যক্ষকে এমপির মারধরের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক, রাজশাহী…………………………………

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

 

গোদাগাড়ী উপজেলার রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনায় ১৪ জুলাই (তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। কমিটির প্রতিবেদন এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ২৩২তম সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়। এতে কলেজ অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের প্রমাণ তুলে ধরে এ ধরণের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তার জন্য স্থানীয় প্রশাসনকে সজাগ থাকতে বলা হয়। তবে, অধ্যক্ষ সেলিম রেজাকে মারধর করা সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর কোনো শাস্তির বিষয়ে সুপারিশ করেনি কমিটি।

 

তদন্ত কমিটির প্রধান মোল্লা মাহফুজ আল-হোসেন বলেন, ‘আমরা ঘটনাটি তদন্তে গিয়ে সবার সঙ্গে কথা বলেছি। তাতে কলেজ শিক্ষককে মারধরের বিষয়গুলো উঠে এসেছে। আমরা সেটি প্রতিবেদনে উল্লেখ করেছি।

 

উল্লেখ্য, গত ৭ জুলাই রাতে নগরীর নিউমার্কেট এলাকায় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন থিম ওমর প্লাজার চেম্বারে অধ্যক্ষ সেলিম রেজাকে সাতজন শিক্ষকের সামনেই হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করা হয়। সংসদ সদস্য নিজেই তাকে মারধর করেন। পরে অধ্যক্ষ স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট