1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রংপুরে বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যাকারিদের ফাঁসি’র দাবিতে  মানববন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

রংপুরে বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যাকারিদের ফাঁসি’র দাবিতে  মানববন

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত ৫ই এপ্রিল পৌরশহরে একটি দোকান ঘর  নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতা লাবলু মিয়া কে কুপিয়ে হত্যা করেছে।

উপজেলার  মধুপুর ইউনিয়নের (১২ই এপ্রিল ) দুপুর ১২ টার সময়ে পাকার মাথা নামক জায়গায় বিএনপি নেতা লাবলু মিয়া হত্যার বিষয়ে মানববন্ধন হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রেখেছেন -পৌর যুবদলের সাবেক আহবায়ক –

সুমন সরদার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক -হুমায়ুন কবির  মানিক, নিহত লাবলু মিয়া’র ছেলে -রায়হান কবির ও মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক – এলামুল হক, কালুপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান -মোশারফ সরকার এবং সাবেক বিএনপি নেতা -আবুজার  গিফারী সহ আরও অনেক বক্তব্য রেখেছেন।

নিহত লাবলু মিয়া’র ছেলে – রায়হান কবির বলেন -গত আট দিন অতিবাহিত হওয়ার পরেও আমার বাবার হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি আরও বলেছেন আমার বাবা’র হত্যাকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, মামলার দায়িত্বে থাকা পুলিশ অফিসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখতেছে না।

নিহতের  মেয়ে ও স্ত্রী বলেন -২৪ ঘন্টার মধ্যে লাভলু মিয়া হত্যাকারীদের গ্রেফতার করতে  হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই হত্যাকারীদের  সাথে যাহারা  জড়িত তাদের অনতিবিলম্বে ফাঁসি চেয়েছেন সাধারণ মানুষ সহ বক্তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট