1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রংপুরের বদরগঞ্জে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রংপুরের বদরগঞ্জে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে উর্মিলা বানু(৬২)নামে এক নারীর অর্ধগলিত লাশ নিজ শয়ন কক্ষ হতে উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।  বৃহঃস্পতিবার(১৫মে) দুপুরে পৌরশহরের মাষ্টারপাড়া মহল্লা হতে এ লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায়,কুড়ি বছর আগে উর্মিলা বানুর সাথে স্বামি তোজাম্মেল হকের ছাড়াছাড়ি হবার পর হতে একমাত্র ছেলে সন্তান আনোয়ারুল হককে নিয়ে পৌরশহরের মাষ্টারপাড়া মহল্লায় বাসায় থাকতেন। ছেলে আনোয়ারুল হক বর্তমানে ঢাকার একটি বে-সরকারি কোম্পানিতে চাকুরিরত অবস্থায় আছেন। উর্মিলা বানু বাসায় একাই থাকতেন।
আজ সকালে(বৃহঃস্পতিবার)এলাকাবাসি তার (উর্মিলা বানু))বাসার পাশ দিয়ে হেঁটে যাবার সময় তীব্র গন্ধ অনুভুত হলে বদরগঞ্জ থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার শয়ন কক্ষ হতে উর্মিলা বানুর অর্ধগলিশ লাশ উদ্ধার করে।
বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান নিজ শয়ন কক্ষ হতে অর্ধগলিত নারীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট