1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার

যাকে ধানের শীষ প্রতিক দেওয়া হবে তার পক্ষেই কাজ করবো – জি.এম.সুমন মুন্সি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে নাসিক ১ নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মো: মনির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: ফেরদাউস বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জি.এম.সুমন মুন্সি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব শফিকুল ইসলাম ও যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু প্রধান। প্রধান অতিথির বক্তব্যে জিম.এম.সুমন মুন্সি বলেন, সামনে আগামী জাতীয় সংসদ নির্বচন। তাই দলের পক্ষ থেকে যাকে ধানের শীষ প্রতিক দেওয়া হবে আমরা জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে যারা দায়িত্বে রয়েছি সকলেই তার পক্ষ হয়ে কাজ করবো। আমরা দেশ ও জাতি গঠনে এগিয়ে যাবো। মাদকমুক্ত দেশ গড়বো এবং কিশোর গ্যাং নির্মূলে কাজ করবো। এগুলো যদি আমরা রোধ করতে না পারি তাহলে আমরা ভালো সমাজ, জাতি, ও দেশ আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের উপহার দিতে পারবে না।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক আলী ইমরান, সদস্য জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সিনি: সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক শাহ আলম, নাসিক ৪নং ওয়ার্ডের আহবায়ক খোকন মিয়া ও নাসিক ৭ নং ওয়ার্ডের সভাপতি সুমন খাঁন, সদস্য মোসা: রেনু প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট