1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগাজিন উদ্ধার নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ ​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান রূপসায় ধানের শীষের প্রার্থী হেলালের পক্ষে নির্বাচনী গণমিছিল ‎ ‎

 যশোর সদর উপজেলায় নিজ বাড়িতে গৃহবধূকে গলা কেটে হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোর সদর উপজেলার শেখহাটি আদর্শপাড়ায় নিজ বাড়ি থেকে শাহানারা বেগম নামে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান,বুধবার (৩০ অক্টোবর) বিকাল থেকে শাহানারা নিখোঁজ ছিলেন,তার পরিবার থেকে অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি। শাহানারা বাড়িতে একাই থাকতেন।তবে তার বাড়িতে সুমন ও বাবলা নামে ২ জন ভাড়াটিয়া ছিলেন। নিহত শাহানারার স্বামী আতাউর রহমান চাকরীর সুবাদে ঢাকায় থাকেন। ছেলে মেয়েরাও কাজের সুবাদে অন্যত্র থাকেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে নিহতের স্বামী বাড়ির মেইন গেট বন্ধ থাকায় প্রাচীর টপকে ঘরে ঢুকে দেখেন যে, সব ঘর বন্ধ,ভাড়াটিয়াদের ঘরেও তালা মারা। তবে তাদের ঘরের নিচ থেকে রক্ত দেখতে পান নিহতের স্বামী। পরে পাশে তাদের আত্মীয়কে ডাকলে তারা এসে ঐ ঘরে শাহানারার গলা কাটা লাশ দেখতে পায়। তারা পুলিশকে খবর দেয়, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ভাড়াটিয়া সুমন ও বাবলার সাথে বাড়ির মালিক নিহত শাহানারার দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিলো। গতকাল তাকে বাড়িতে একা পেয়ে তারা এই হত্যাকান্ড ঘটাতে পারে বলে পুলিশের ধারনা। ভাড়াটিয়া সুমন ও বাবলা যশোর সদর উপজেলার তালবাড়িয়ার বাসিন্দা। তারা তাদের কাজের সুবাদে এই বাড়িতে ভাড়া থাকতো। বর্তমানে তারা পলাতক রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘পরিচিত লোকের হাতেই হত্যাকাণ্ড ঘটেছে। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা বের করার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট