1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

যশোরের শার্শায় পল্লীতে স্ত্রীর ধাক্কায় স্বামী নিহত,স্ত্রী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার)যশোর…………………………..

যশোরের শার্শার বাগআঁচড়ায় স্বামী কর্তৃক মারধরের সময় স্ত্রীর ধাক্কায় ঘরে থাকা আলমারীর গ্লাস বুকে ঢুকে শাহিন হোসেন(২৫) নামে স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ শে জুলাই) উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শাহিন সোনাতনকাটি গ্রামের জিয়াদ আলীর ছেলে।

 

প্রতক্ষ্যদর্শী ও একাধিক স্থানীয় সুত্রে জানাযায়,শাহিন ছিলেন একজন মাদকসেবী।মাদকসেবন করে প্রায় স্ত্রী খাদিজাকে মারধর ও পাশবিক নির্যাতন চালাতো।ঘটনার দিন তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। তাদের বাক বিতন্ডের এক পর্যায়ে শাহিন স্ত্রী খাদিজাকে মারধর করতে থাকে।এসময় মারধর থেকে নিজেকে বাঁচাতে শাহিনকে ধাক্কা দিলে ঘরে থাকা আলমারির উপরে গিয়ে পড়ে।পরে আলমারিতে থাকা গ্লাস ভেঙ্গে বুকে ঢুকে স্বামী শাহিন মারাত্নক আহত হয়।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, খবর পেয়ে নাভারন সার্কেলের এএসপি পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী খাদিজাকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট