1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যমুনা সেতুর দুই প্রান্তের রেলস্টেশনের নাম পরিবর্তন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

যমুনা সেতুর দুই প্রান্তের রেলস্টেশনের নাম পরিবর্তন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফাইল ছবি

সবুজনগর অনলাইন ডেস্ক: যমুনা সেতুর দুই প্রান্তের রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে সূত্র জানায়, আগে নাম ছিল বঙ্গবন্ধু সেতু পুর্ব ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম। পরিবর্তিত সিরাজগঞ্জ প্রান্তের নাম হচ্ছে সায়দাবাদ এবং টাঙ্গাইল প্রান্তের নাম হচ্ছে ইব্রাহিমাবাদ।

আওয়ামী শাসনামলে নামকরণ করা যমুনা সেতুর দুই প্রান্তের রেলস্টেশনের নাম রেলওয়ের টিকিট কাটার ওয়েবসাইটে এখন আর দেখা যাচ্ছে না। ফলে আগের নামে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে স্টেশন খুঁজে পাবেন না টিকিট প্রত্যাশীরা। নতুন নামেই টিকিট বুকিং দিতে হবে।

আজ শুক্রবার বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র জানান, অনলাইনে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভি যমুনা সেতুর দুইপ্রান্তের পূর্বের নাম সংশোধন করে নতুন নাম সংযোজন করেছে। স্টেশনগুলোর নতুন নাম গত ৪ ফেব্রুয়ারি থেকে অনলাইনে প্রদর্শিত হচ্ছে।

ওয়েবসাইটে প্রবেশ করলেই একটি ছোট নোটিশ চোখে পড়ে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব পরিবর্তন হয়েছে। তাই বঙ্গবন্ধু সেতু পশ্চিমের পরিবর্তে সায়দাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের পরিবর্তে ইব্রাহিমাবাদ দিয়ে টিকেট কাটতে হচ্ছে ওয়েবসাইট থেকে।

নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে যাত্রীদের পরিবর্তিত নামেই অনলাইনে সার্চ করে টিকিট সংগ্রহ করতে হবে৷# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট